শাকিব খানের বিয়ের খবরে নিশ্চুপ অপু বিশ্বাস
ঢালিউড সুপারস্টার শাকিব খান খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সম্প্রতি পারিবারিক সূত্রের বরাতে এমন একটি খবরে যখন পুরো শোবিজ অঙ্গন উত্তাল, তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প। তবে হঠাৎই শাকিবের বিয়ের খবরে যেন নিশ্চুপ এই নায়িকা।
সংবাদমাধ্যম অনুযায়ী, অপু বিশ্বাসকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী।
এদিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শাকিবের পরিবার চাইছে না তার জীবনে অপু বিশ্বাস বা বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক থাকুক। সে কারণেই নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার থেকে ইতোমধ্যেই পাত্রী দেখা শুরু হয়েছে।
অন্যদিকে অপু বিশ্বাস কোনো মন্তব্য না করলেও শাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলী। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই।
বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।
কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন বুবলী। সে সময় এই নায়িকা বলেন, ‘আমার ও শাকিবের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আমরা দুজনেই সময় নিচ্ছি। সন্তান শেহজাদ খান বীরের জন্য যেটা মঙ্গল হবে, সেটাই সিদ্ধান্ত নেব।’
২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে।
এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি।
Israt / Israt
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক