ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নায়িকা থেকে ‘হিট’ গায়িকা, ফারিণের সফলতায় যা বললেন তাহসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ২:৩৪

 ঈদুল ফিতরে নতুন করে দর্শকদের সামনে এসেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেওয়া হয় ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে। তারপর থেকেই যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি।

এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে। বিশেষ করে সংগীতশিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক-ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন তাসনিয়া ফারিণ। কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন তিনি।

আর ফারিণের এমন অর্জনে তাকে অভিননন্দন জানিয়েছেন সহশিল্পী তাহসান। সোমবার ( ২৯ এপ্রিল) নিজের ফেসবুক পেজে তাহসান শুধু ফারিণকেই নয়, অভিনন্দন জানিয়েছেন ইত্যাদি, হানিফ সংকেত, কবির বকুল ও ইমরান মাহমুদুলকেও। তাহসানের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, গ্লোবাল টপ মিউজিক তালিকায় ৮১তে অবস্থান করছে ফারিণ-তাহসানের গানটি।

‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিণ।

কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়েও ‘ইত্যাদি’তে প্রচারিত এ গানটি উঠে এসেছে এক নম্বরে। এদিকে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৮ মিলিয়নেরও বেশি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতও।

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা