নেটদুয়ায় ঝড় তুলেছে ‘লাপাতা লেডিস’-এর ফুল
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসায় ভাসছে ‘লাপাতা লেডিস’। বিশেষ করে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছে সিনেমাটির গুরুত্বপূর্ন চরিত্র ফুল । কিরণ রাও পরিচালিত সিনেমাটি মার্চ মাসের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এরপর ২৬ এপ্রিল থেকে ওটিটিতে দেখা যাচ্ছে। এর পর থেকেই ফুল চরিত্রে অভিনয় করে নেটেজেনদের নজর কেড়েছেন নিতাংশী গোয়েল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় এক নম্বরে রয়েছে ভারতের ‘লাপাতা লেডিস’ সিনেমাটি। এরই মধ্যে দর্শকের মন জয় কেড়েছেন ফুল চরিত্রের নিতাংশী গোয়েল। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু।
ট্রেনের মধ্যে দুই কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও।
একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে।
‘লাপাতা লেডিস’ সিনেমাটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ।
ছবিতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর। বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনো প্রাপ্তবয়স্কও হননি ফুল। তার আসল নাম নিতাংশী গোয়েল। তার জন্ম ২০০৭ সালে। বর্তমান বয়স ১৬ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সক্রিয় এই ফুল। ইতোমধ্যে তার অনুরাগী ১০.২ মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি। সেখান থেকেই মেলে জনপ্রিয়তা।
তবে ‘লাপাতা লেডিস’-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাকে।
অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার ফুলকে।
Israt / Israt
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক