ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রুনা লায়লার ‘এই না বৃদ্ধাশ্রম’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৪-২০২৪ বিকাল ৬:৯

কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এখনো গানে নিয়মিত। বিশেষ দিনগুলো চমক হিসেবে মাঝেমধ্যেই প্রকাশ হয় তার নতুন গান। তারই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে (১২ মে) প্রকাশ হচ্ছে নতুন গান। নাম ‘এই না বৃদ্ধাশ্রম’।

কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী খায়রুল ওয়াসী। আল আমিন জমাদ্দার সবুজের কথায় এর সুরও করেছেন ওয়াসী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রিপন খান। আর ভিডিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই।

গানটি প্রসঙ্গে সুরকার ও কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী বলেন, ‘রুনা লায়লা ম্যাম আমার সুরে আমার সঙ্গে গান গেয়েছেন, এটা সত্যি আমার ভাগ্য। এত দ্রুত ম্যামের সঙ্গে গাইতে পারব ভাবতে পারিনি। রুনা ম্যাম গানের কথা ও সুর নিয়ে প্রশংসা করেছেন। আমার মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন, ভালো কাজ যেন অব্যাহত রাখি।’

আল আমিন জমাদ্দার সবুজ (বাঁ থেকে) রুনা লায়লা ও খায়রুল ওয়াসী।

গানটি সম্পর্কে গীতিকার ও নির্মাতা আল আমিন জমাদ্দার জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই গানটি তৈরি করা। যে গানের মাধ্যমে শ্রোতারা বিনোদনের পাশাপাশি সামাজিক একটি বার্তাও পাবে।

জানা গেছে, বিশ্ব মা দিবসে ‘এই না বৃদ্ধাশ্রম’ গানটি প্রকাশ হবে এ জে এস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা