আমি অভিনয়শ্রমিক: শাবনূর
গতকাল ছিল মহান মে দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। শ্রমিক দিবসের মূল্যায়ন করে বক্তব্য দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। দিনটি ঘিরে সোচ্চার ঢালিউডের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে।
মে দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন শাবনূর। লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয়শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত–দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাঁদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাঁদের অর্জনকে সম্মান জানাতে হবে।’
শাবনূর আরও বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’ চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘যদি সব ঠিক থাকে শাবনূরকে তাঁর মতোই সম্মান দিয়ে আনব। পাশাপাশি মাহফুজ আহমেদ ও শাবনূর অনেক পছন্দের আর ভালোবাসার জুটি। তাই আমরা সচেতন।’ পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর।
Israt / Israt
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক