মুকেশ আম্বানিকে নিয়ে বানানো ভাইরাল অডিও নিয়ে বললেন জায়েদ
চিত্রনায়ক জায়েদ খানকে অনেকে ‘ভাইরালম্যান’ বলে ডাকেন। নানাভাবে আলোচনায় থাকেন ঢালিউডের বহুল চর্চিত এই মানুষ। ডিগবাজির পাশাপাশি সম্প্রতি ভাইরাল হয়েছে ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিও, যেখানে তিনি নৃত্য পরিবেশন করেছেন। আজকাল বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলে জায়েদের ডিগবাজি আর বিড়ি গানের পরিবেশনা দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে প্রচুর ট্রলিংয়ের স্বীকার হন এই অভিনেতা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ এই বিষয় নিয়েও কথা বলেন। এ নিয়ে অনলাইনে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি চ্যানেল সময় টেলিভিশন। ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি সবার ট্রল মেনে নিই। কারণ, সবাই অর্থ খরচ করছে আমাকে দেখতে। সময়টাই আসলে এমন। আমার কিন্তু কোনো বাজে অভ্যাস কিংবা নেশা নেই। তবে আমার শখ হচ্ছে ফ্যাশন করা। ভালো ভালো পোশাক, জুতা, ঘড়ি, পারফিউম এগুলোর পেছনে টাকা খরচ করি।’
পাশাপাশি মুকেশ আম্বানি জায়েদ খানকে কল করেছেন ছেলের বিয়ের দাওয়াত দিতে! এ ধরনের একটি অডিও রেকর্ড সম্প্রতি ভাইরাল হয়েছে। কিন্তু অভিনেতার সময় না থাকায় দাওয়াত ফিরিয়ে দিয়েছেন তিনি। কারও তৈরি করা এই মজার অডিও নিয়েও কথা বলেন জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দেখেন অডিওটি মিলিয়ন ভিউ হয়েছে। মানুষ তো শুনছে। সামাজিক মাধ্যমে আলোচনায় না থাকলে হারিয়ে যেতে হবে।’
এবারের ঈদে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি হলে খুব বেশি না চললেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়াও পেয়েছেন অভিনেতা। যা নিয়ে খুব খোশমেজাজে কেটেছে নায়কের এবারের ঈদ। ২০০৮ সালে জায়েদ খান ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন জায়েদ খান।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের