গিটারিস্ট ডুয়ান এডি মারা গেছেন
মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি মারা গেছেন। গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসিতে এডির মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। ৮৬ বছর বয়সী এই গিটারিস্টের মৃত্যু ক্যানসারের কারণে হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এডিকে রক অ্যান্ড রোলের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে মনে করা হয়।
গ্র্যামিজয়ী এই শিল্পী ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইন্সট্রুমেন্টাল হিট উপহার দেন। তিনি ১৯৮৬ সালে নিজের গান ‘পিটার গান’-এর রিমেক দিয়ে আবার চার্টে জায়গা পান । স্বতন্ত্র শৈলীর জন্য এডিকে ‘কিং অব টোয়াং’ বলা হতো তিনি ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।
এডি তাঁর অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এডি ১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সে গিটার বাজাতে শুরু করেন।
এডি স্বশিক্ষিত ছিলেন। তাঁর স্বতন্ত্র শব্দ দ্য বিটলস থেকে ব্লন্ডি পর্যন্ত শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। এডির সাত দশকের ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের