ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতে কাজ করছে কল্যাণ ট্রাস্ট : আইজিপি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১২:২৬

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যদের পাঁচটি নির্দেশনা প্রদান করেন। এর অন্যতম হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। আইজিপির নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলা পুলিশ জেলায় কর্ম‌রত পু‌লিশ সদস্যদের কল্যাণে গঠন করেছে কো-অপারেটিভ সোসাইটি। এ সোসাইটির আওতায় স্থাপন করা হলো 'পুলিশ শপিংমল'। আইজিপি প্রধান অতিথি হিসেবে সোমবার (৩১ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শপিংমলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নওগাঁ প্রান্তে জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দীন আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন এবং নওগাঁ জেলার জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের সব ইউনিটের প্রধানরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁ জেলায় শপিংমল স্থাপন করা হচ্ছে। শুধু পুলিশ সদস্যগণই নয়, নওগাঁ জেলাবাসীও আধুনিক এ শপিংমলে কেনাকাটা করার মাধ্যমে উপকৃত হবেন।

আইজিপি দেশের ৬৪ জেলায় এ ধরনের শপিংমল স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শপিংমল স্থাপনের জন্য জমি দেয়ায় তিনি সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ