ইউনিলিভার বাংলাদেশ-এর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের তিন কর্মকর্তাসহ কোম্পাণীর বিরুদ্ধে সমন জারি করেছে ঢাকার একটি আদালত। ওই কোম্পানির প্রাক্তন পরিবেশক অগ্রণী ট্রেডিংয়ের দায়ের করা সালিশি মামলার প্রেক্ষিতে ঢাকা জেলা জজ আদালত বুধবার এই আদেশ জারি করে। মামলায় নাম উল্লেখিত আসামীরা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অর্থ পরিচালক জিনিয়া তানজিনা হক।
এর আগে, গত বছরের ২৯শে আগস্ট, অগ্রণী ট্রেডিংয়ের বাণিজ্যিক নির্বাহী মো. সালাউদ্দিন ফেরদৌস ঢাকা জেলা জজ আদালতে সালিশি মামলা দায়ের করেন।
এদিকে, আরবিট্রেশন আইনের অধীনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা আরেকটি সালিশি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে, ২১শে জানুয়ারী, ঢাকার আরেকটি আদালত মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা জালিয়াতির মামলায় মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আরও চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলার অন্য আসামিরা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অর্থ পরিচালক জিনিয়া তানজিনা হক, এরিয়া ম্যানেজার (সেন্ট্রাল সাউথ রিজিওন) কায়সার মাহমুদ চৌধুরী, সিনিয়র এরিয়া ম্যানেজার (ওয়ারি) এম শোয়েব কামাল এবং ক্লাস্টার হেড (সেন্ট্রাল সাউথ ক্লাস্টার) সৈয়দ জিকরুল বিন জমির।
Aminur / Aminur
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’
মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি