ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৫:১৫

রাজধানীর পুরান ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষিকা তাসনিম আজাদ সুপ্তির বিরুদ্ধে।
শিক্ষার্থীর মা আফরিন হাসনাত অভিযোগ করেন, গত ৩০ আগস্ট শ্রেণিকক্ষে খাতার পরিবর্তে আলাদা কাগজে লেখা নিয়ে শিক্ষিকা তার মেয়ে জাদওয়া আয়াত কায়নাতকে প্রথমে বকাঝকা ও হুমকি দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘তোর হাত মটকিয়ে দেব, যাতে তুই সারা জীবন আর লিখতে না পারিস।’ পরে পেন্সিল দিয়ে শিশুটির ডান চোখে আঘাত করা হলে চোখটি রক্তাক্ত হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গেন্ডারিয়া থানায় শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় মামলা করা হয়েছে। মামলার পর শিশু আয়াত আদালতে জবানবন্দি দিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের বিস্তারিত বর্ণনা দেয়।
শিশুটির মায়ের অভিযোগ, মামলা হলেও অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তারে স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করছে না। তিনি দ্রুত অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি