তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তাকে ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে সিসিটিভির ফুটেজে দেখা যায়।
রবিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিন বিকেল ৩টা ৫০ মিনিটে আসামিকে পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তদন্তের স্বার্থে তার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শুধুমাত্র সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাতে ভিক্টিম তার গাড়িতে করে আসামি দিশাকে পৌঁছে দেওয়ার পরে আর কোনো যোগাযোগ হয়নি। বন্ধু হিসেবে দেখা করতেই পারে।
এ জন্য তো হত্যার সঙ্গে জড়িত না। সুতরাং তার রিমান্ড বাতিল করে জামিন আবেদন করছি।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার ভিকটিম তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার পূর্বে গত ২৭ অক্টোবর রাতে উত্তরা 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট'-এ আসামির যাতায়াত এবং মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরার তথ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।
এছাড়া তাদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগের প্রমাণ রয়েছে।
আরো বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের সঠিক স্থান নির্ধারণ এবং পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে আসামির তথ্য ক্রস-চেক বা মিলিয়ে দেখার জন্য জেরিকা দিশাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
aliul / aliul
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল