চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
চরফ্যাসন আইনজীবী সমিতির সদস্য ও এডিশনাল পি.পি., জজ কোর্ট, চরফ্যাসনের আইনজীবী অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করেছে সমিতি।
সমিতির গঠনতন্ত্রের ৪০ ধারা এবং টি.ও.ডি.এসের ৪১(খ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, এর আগে ২০২১ সালের ২৫ মার্চ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ৪০ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগে হযরত আলী হিরনের সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলা নং-২৮/২০২১-এর রায় করিয়ে দেওয়ার কথা বলে জনৈক আশ্রাফ আলীর কাছ থেকে ১২ লাখ টাকা গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ১৬ নভেম্বর তার সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৪ এপ্রিল সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ রমিজ উদ্দিনের সঙ্গে অশালীন আচরণ, একই বছরের ৭ এপ্রিল সমিতির সভাকক্ষে সদস্য মো. শাহাবুদ্দিন মালতিয়ার সঙ্গে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ৩ আগস্ট চরফ্যাসন যুগ্ম জেলা জজ আদালতে অপর আইনজীবী মো. হাবিবুর রহমান (সোহান) এর সঙ্গে মামলা পরিচালনা নিয়ে দুর্ব্যবহার এবং আসামিপক্ষের আইনজীবীর কাছ থেকে নথি ও মহাফেজের সমিতির পাসবই ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।
সর্বশেষ চলতি বছরের ৪ অক্টোবর সমিতির কার্যালয়ে জরুরি মৌখিক সাধারণ সভা চলাকালে সাধারণ সম্পাদককে জি.আর. ১৬১/২০২৬ মামলায় আসামিপক্ষে জামিন চাওয়াকে কেন্দ্র করে অকথ্য গালাগাল, বিশৃঙ্খলা ও হুমকি দেওয়ার পাশাপাশি জামিন চাইতে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
চিঠিতে বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।
পরবর্তীতে গঠনতন্ত্রের ৪০ ধারা ও টি.ও.ডি.এসের ৪১(খ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী ৬ অক্টোবর থেকে ছয় মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের চিঠির অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিল, জেলা ও দায়রা জজ আদালত, ভোলাসহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ