ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৪ দুপুর ১০:৪৪

টানা একমাস দাবদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কিছু জায়গায় বৃষ্টি হয়।

সন্ধ্যা থেকে রাজধানীর কয়েকটি জায়গায় আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। বিশেষ করে নগরীর পূর্ব-দক্ষিণ অঞ্চলের এলাকাগুলোতে মেঘেরা দল বাঁধছিল আর বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছিল।

শেষ পর্যন্ত মেঘ ভেঙে সেই বৃষ্টি নামল পুরান ঢাকায়। ঘড়ির কাঁটা যখন রাত ৯টা, তখন পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, রায় সাহেব বাজার ও রায়েরবাগসহ কাছাকাছি কয়েকটি এলাকায় বৃষ্টি নামে। তবে এসব জায়গায় বৃষ্টি হয়েছে খুবই অল্প সময়। আশপাশের কয়েকটি এলাকায় আকাশ এখনও মেঘলা আছে।

বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পুরান ঢাকার বাসিন্দারা। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন।

বৃষ্টির খবর জানিয়ে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। নুসরাত জাহান অরনা নামে এক তরুণী লিখেছেন, ‘আল্লাহ অবশেষে.. বৃষ্টি, আলহামদুলিল্লাহ কী সুন্দর প্রশান্তির বাতাস!’

আলামিন নামে এক বাসিন্দা  বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। খুব ভালো লাগছে। তবে এত কম বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হবে না। কিছুক্ষণ পর আবার গরম লাগবে।

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
এর আগে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা ছাড়াও চট্টগ্রামসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

প্রসঙ্গত, গত এক মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যাচ্ছে।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।

৪ মে যেমন থাকবে আবহাওয়া

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে এবং তীব্র তাপপ্রবাহ হ্রাস পেতে পারে।

আগামী ৫ দিনে সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে। এর ফলে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহের এলাকা কমে যেতে পারে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

সেলফি তুলতে গিয়ে জানালা থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩

কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

ওএইচসিএইচআরের মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

দক্ষিণখানে মাদক কারবারিদের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে এক নারী নিহত

রাজনৈতিক বিভাজন নয়, নাশকতা রুখতে জাতীয় ঐক্যের তাগিদ