ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ব্যাংকে এনবিআরের অভিযান: প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ব্র্যাক ব্যাংক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৫-২০২৪ বিকাল ৫:৩৮

গত ৩০ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল ১৫-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান উলকা গেমস লিমিটেডের অ্যাকাউন্ট থেকে করের তহবিল সংগ্রহের জন্য গুলশান শাখায় যান।

এটি কোন অভিযান ছিল না। কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে করের অর্থ সংগ্রহের জন্যও যাননি। বরং ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠানের করের টাকা সংগ্রহই ছিল তাদের লক্ষ্য। এ বিষয়ে বিভিন্ন মিডিয়াতে ব্যাংকের কর ফাঁকির উল্লেখ সম্পূর্ণ অসত্য। পুরো ঘটনাটি নিয়ে মিডিয়ার প্রতিবেদনগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের নিষেধাজ্ঞার কারণে ব্র্যাক ব্যাংক এনবিআর কর্মকর্তাদের উক্ত কোম্পানির করের অর্থ প্রদান করতে পারেনি। এই অনিচ্ছাকৃত অপরাগতার কথা ব্রাঞ্চ ম্যানেজার লিখিতভাবে এনবিআর কর্মকর্তাদের জানিয়েছেন। এখানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অসহযোগিতারও কোনো অবকাশ ছিল না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে ও আদালতের অবমাননা এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরবর্তীতে, ১ মে একটি অবকাশকালীন বেঞ্চ আগামী ৫ মে নির্ধারিত শুনানি পর্যন্ত উলকা গেমসের তহবিল স্থানান্তরের বিষয়ে স্থগিতাদেশ জারি করেন। শুনানি পর আদালতের নির্দেশনা অনুযায়ী ব্র্যাক ব্যাংক যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। করের টাকা আদায়ে এনবিআরকে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত