ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বরুণের প্রিয় গান জেমসের ‘ভিগি ভিগি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১২:২৮

বলিউডের তারকারা বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। হালের অন্যতম সেনসেশন বরুণ ধাওয়ান তাদের অন্যতম। সম্প্রতি এই অভিনেতা ইনস্টাগ্রামে ভক্তদের জন্য প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সেখানে এক ভক্ত বরুণের কাছে জানতে চান তার প্রিয় গান কোনটি। উত্তরে কিন্তু কোনো বলিউড গায়কের গানের কথা বলেননি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা।

তাহলে কোন গানটির কথা বলেছেন বরুণ? অভিনেতা জানান, ২০০৬ সালে হিন্দি সিনেমা ‘গ্যাংস্টার’-এ বাংলাদেশি রকস্টার মাহফুজ আনাম জেমসের গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি তার সবচেয়ে বেশি পছন্দ। এই গানটি সে সময় বলিউডসহ বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এখনো বিভিন্ন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে গানটি প্রতিযোগীদের গাইতে শোনা যায়।

জেমসের গাওয়া হিন্দি ‘ভিগি ভিগি’ গানটির কথা লিখেছেন ময়ূর পুরী। সুর ও সংগীত করেছেন বলিউডের অন্যতম সেরা সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। গানটি যে সিনেমায় ব্যবহার করা হয়েছে সেই ‘গ্যাংস্টার’ ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। সেখানে অভিনয় করেছেন ইমরান হাশমি ও কঙ্গনা রানাউতসহ অনেকে।

প্রীতি / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে