টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন
হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। বিবিসি জানিয়েছে, আজ রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান। টাইটানিক ছাড়াও ও লর্ড অব দ্য রিংস সিনেমায়ও তাঁর অভিনয় নজর কেড়েছিল। তাঁর মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন।
লু কুলসন জানান, অভিনেতা বার্নার্ড হিল রোববার ভোরে মারা গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর প্রতি সবাই শ্রদ্ধা জানাচ্ছেন।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তাঁর সঙ্গে পথচলা সত্যিই অন্য রকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’
বার্নার্ড হিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী। সবশেষ বিবিসি প্রযোজিত ‘দ্য রেসপন্ডার’ নামের একটি নাটকের মাধ্যমে তাঁর টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে আজ রোববার থেকে নাটকটির সম্প্রচার শুরু হয়। এতে বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।
Israt / Israt
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি