প্রতিদ্বন্দ্বী কারিনাকে যোগ্য বললেন প্রিয়াংকা
জনপ্রিয় দুই অভিনেত্রী কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়া। কারিনা বলিউডে ও প্রিয়াংকা হলিউডে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন। হলিউডের আগে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াংকা; তখন নাকি মুখ দেখাদেখিই ছিল না দুই অভিনেত্রীর। সম্প্রতি ইউনিসেফ ভারতের প্রচারদূত হলেন কারিনা। এ খবর শুনে বেবোকে স্বাগত জানিয়েছেন প্রিয়াংকা। খবর আনন্দবাজার অনলাইনের।
এবার কারিনার সাফল্যের মুকুটে যুক্ত হলো নয়া পালক। ইউনিসেফ ভারতের প্রচারদূত হিসেবে নিযুক্ত হলেন বলিউডের বেবো। যদিও কারিনা ইউনিসেফের সঙ্গে যুক্ত প্রায় ২০১৪ সাল থেকে। ফলে ১০ বছর ধরে এ স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত তিনি। তবে বেবোকে আনুষ্ঠানিকভাবে প্রচারদূত ঘোষণা করতেই বিদেশ থেকে বার্তা এলো প্রিয়াংকা চোপড়ার।
মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য অনেক দিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া। ইউনিসেফের ‘গার্ল আপ’ (একটি প্রকল্প) প্রচারের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত তিনি। এ ছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করেন প্রিয়াংকা। সচেতনতামূলক কাজের পাশাপাশি শিশুদের বিনোদনও দেন ‘দেশি গার্ল’। এ বার সেই জুতোয় পা গলালেন কারিনা।
এত দিন কারিনা ইউনিসেফের তারকা উপদেষ্টা হিসেবে কাজ করতেন। এ বার উত্তরণ ঘটল তার। হলেন প্রচারদূত। এমন একটা দায়িত্ব পেয়ে আপ্লুত অভিনেত্রী। তিনি বলেন, ‘গত কয়েকটি বছর শিশু ও নারীদের অধিকার রক্ষার জন্য ইউনিসেফ যেভাবে কাজ করে চলেছে, তার জন্য গর্বিত আমি। ওদের কাছ থেকে প্রতি দিন অনুপ্রাণিত হই। আসলে প্রতিটি শিশুর সুস্থ শৈশব ও যথাযথ সুযোগ, একটি ভালো ভবিষ্যৎ প্রাপ্য। আশা করছি, ভবিষ্যতেও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই।’
বেবোর এই সাফল্যে খুশি একদা তার প্রতিযোগী প্রিয়াংকা। এক সময় নাকি মুখ দেখাদেখিই ছিল না দুই অভিনেত্রীর। একে অপরকে প্রকাশ্যে খোঁচা দিতেও ছাড়েননি তারা। তবে সময় বদলেছে। এখন একে অপরের বন্ধু তারা। তাই করিনাকে ইউনিসেফ পরিবারে স্বাগত জানিয়ে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমাকে পরিবারে স্বাগত! এই পরিবারের জন্য ভীষণ রকমভাবে যোগ্য একজন মানুষ তুমি।’
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের