ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইনফিনিক্স হট ৩০ নিয়ে এলো তাসকিন স্পিড মাস্টার এডিশন 

এক্সক্লুসিভ বক্স ডিজাইনের সঙ্গে থাকছে মূল্যছাড় 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ৪:২০

ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের জনপ্রিয় বাজেট গেমিং ফোন হট ৩০ নতুন এডিশন বাজারে এসেছে। স্পিড মাস্টার নামের এডিশনটি আনা হয়েছে নতুন প্যাকেজিংয়ে। সেই সঙ্গে এক্সক্লুসিভ বক্স ডিজাইনের এডিশনটি পাওয়া যাচ্ছে হ্রাসকৃত মূল্যে।  

স্লিক ও স্টাইলিশ ইনফিনিক্স হট ৩০ স্পিড মাস্টার এডিশন ব্যবহারকারীদের নজর কাড়বে। দুর্দান্ত গতি ও পারফরম্যান্সের প্রতীক হিসেবে ফোনটিতে পেসার তাসকিন আহমেদকে ফিচার করা হয়েছে। যা ইনফিনিক্সের উন্নত মান ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। 

এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে লিমিটেড এডিশন হট ৩০ হ্যান্ডসেটটি। আগে ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার সংস্করণটির বাজারমূল্য ছিল ১৫,৯৯৯ টাকা, যা এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায়।   

স্পেশাল এডিশনের স্মার্টফোনটিতে দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা দিতে রয়েছে হেলিও জি৮৮ প্রসেসর। গেমপ্লে আরও স্বচ্ছন্দ্য ও দ্রুতগতির করতে এতে দেয়া হয়েছে ২.০ গিগা হার্টজ গতির দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর। ফলে নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, স্বচ্ছন্দ গেমিংসহ দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ দ্রুতগতিতে করতে পারবেন ব্যবহারকারীরা। 

লিংক-বুমিং নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রযুক্তির সাহায্যে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে হট ৩০। এর মাধ্যমে ওয়াই-ফাই ও ডেটা একটানা একসঙ্গে কাজ করে। ফলে গেমিংয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তেও অব্যাহত থাকে সংযোগ। ৫০০০ এমএএইচ ব্যাটারি একবার ফুল চার্জে সারাদিন নির্বিঘ্নে কাজ করে। এর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফোনটি ৫৫% পর্যন্ত চার্জ হয়। 

হট ৩০ সিরিজের আরেকটি মডেল হট ৩০আই-ও এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণটির বর্তমান বাজারমূল্য ১০,৯৯৯ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৯৯৯ টাকা। 

সিরিজটির হট ৩০ ও হট ৩০আই স্মার্টফোন দুটি সারা দেশে অফিশিয়াল ইনফিনিক্স রিটেইলারদের কাছে পাওয়া যাচ্ছে। 


  

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত