ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে শ্রাবন্তী-অভিরূপের অন্তরঙ্গ উৎসবের ছবি প্রকাশ্যে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১০:৪৫

যা চোখে দেখা যায়, তা কিন্তু সব সময় সত্যি নাও হতে পারে। সে কথাই যেন প্রমাণ করে দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সপ্তাহ খানেক আগেই প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছিলেন তিনি। নেটাগরিকদের একাংশ ভেবেই নিয়েছিল, শ্রাবন্তীর এই প্রেমটাও বুঝি টিকল না! আসলে সেসব কিছুই নয়। নতুন করে পুরনো ছবি বুঝিয়ে দিল তাদের রসায়ন আছে আগের মতোই। সৌজন্যে সেই নেটমাধ্যম।

ইনস্টাগ্রামে ঘুরপাক খাচ্ছে শ্রাবন্তী এবং অভিরূপের ছবি। ঘনিষ্ঠদের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করেছিলেন শ্রাবন্তী এবং তার ব্যবসায়ী প্রেমিক। লাল পাঞ্জাবিতে সেজেছিলেন অভিরূপ। খোলা চুলে, বেইজ রঙের পোশাকে নিজেকে সাজিয়েছিলেন শ্রাবন্তী। আনন্দের মুহূর্তগুলোকে কাছের মানুষদের সঙ্গে লেন্সবন্দি করেছিলেন তারা। শ্রাবন্তীর প্রোফাইলে অবশ্য সেসব ছবি দেখা যায়নি।

শ্রাবন্তীর বাড়িতেই থাকেন অভিরূপ। জানা গেছে, আপাতত একসঙ্গেই থাকছেন তারা। অভিরূপের পরিবারের সঙ্গেও ভাল সম্পর্ক শ্রাবন্তীর। কয়েক মাস আগে চুপিচুপি প্রেমিকের সঙ্গে পাহাড়েও ঘুরে এসেছিলেন ‘দু’জনে’-র মেঘনা। তা হলে বিতর্ক এড়াতেই কি ইনস্টাগ্রামে এই ফলো-আনফলো খেলা? উত্তর জানেন শুধুই শ্রাবন্তী।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ