পদ্মশ্রী পাওয়ায় বন্যাকে সংবর্ধনা
সংগীতে অসামান্য অবদানের জন্য গত ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করে। এ সম্মাননা পাওয়ায় বন্যাকে ঢাকায় সংবর্ধনা দিয়েছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন।
গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আইয়ের পক্ষে বন্যাকে শুভেচ্ছা জানান ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি আমীরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, মাত্রা পরিবারসহ বেশ কয়েকটি সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিরা বন্যাকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মাহ্ফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য, শাহীন সামাদ, রফিকুল আলম, আবিদা সুলতানা, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান প্রমুখ। বক্তারা রেজওয়ানা চৌধুরীর এ অর্জনকে বাংলাদেশের অর্জন বলে অভিহিত করেন।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের