ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুবি শিক্ষক সমিতির দ্বিতীয়দিনের অবস্থান কর্মসূচী পালন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৩:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)  উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা ও সকল সন্ত্রাসীর বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতির সদস্যরা। মঙ্গলবার (৭মে) বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা বলেন, 'আমাদের এক দফা দাবি, দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না।'

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,'এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার সাথে কিন্তু তিনি সেখানে আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন। তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ন কর্মসূচির উপর হামলা করিয়েছেন। এভাবেতো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারেনা। আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায্যকারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরব, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এবিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোন ব্যাক্তির জন্য এতোবড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।'

উল্লেখ্য, গত সোমবার (৬মে) কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষেরপদত্যাগের দাবিতে প্রথমবার অবস্থান কর্মসূচী পালন করেছিলেন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু