ভারতে পচা রুটি ভাত ও কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছে মসলা
পচা রুটি, ভাত ও কাঠের গুঁড়ায় ভারতে তৈরি হচ্ছে নকল মসলা, যা মানব শরীরের জন্য ক্ষতিকারক। মাদ্রাজ কারি পাউডার, সম্বর মসলা পাউডার, কারি পাউডারসহ একাধিক মসলা নিয়ে এমন অভিযোগ উঠেছে। এ কারণে হংকং ও সিঙ্গাপুরের দুটি কোম্পানির কিছু মসলা তাদের দেশে নিষিদ্ধ হয়েছে। একাধিক মসলায় কারসিনোজেনিক পেস্টিসাইড ইথিলিন অক্সাইড পাওয়া গেছে, যা ক্ষতিকারক।
ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ভুয়া মসলা মূলত তৈরি করা হচ্ছে পচা রুটি, পচা চাল থেকে। নষ্ট হয়ে যাওয়া মিলেট, কাঠের গুঁড়া, মরিচের গুঁড়া, অ্যাসিডসহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে এ মসলার সঙ্গে। এগুলো স্থানীয় মার্কেটে চালিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে এ মসলা বেশ চলে, দেখতে আসল মসলার মতোই। সে কারণে আলাদা করার উপায় নেই।
পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির একাধিক ব্যবসায়ী এই নকল মসলা ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্র্যান্ডের আড়ালে এগুলো বাজারে চালানো হচ্ছে। দিল্লি পুলিশ ও ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড সেফটির পক্ষ থেকে বারবার এ নিয়ে অভিযান করা হয়েছে। এসব নকল মসলার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তিনজনকে গ্রেফতারও করা হয়েছিল। তাদের জেরা করে জানা যায়, ২০২১ সাল থেকে তারা নকল মসলার ব্যবসা করছে।
Israt / Israt
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন