গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, ভিসা না পেয়ে যেভাবে অভিনয়ে
মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিল বাংলাদেশেও পরিচিত নাম। ‘২২ ফিমেল কোত্তায়াম’, ‘ডায়মন্ড নেকলেস’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘টেক অফ’ ইত্যাদি সিনেমার জন্য প্রশংসা কুড়িয়েছেন; ‘পুষ্পা’র জন্য পেয়েছেন সাধারণ দর্শকের কাছে পরিচিতি। ভারতের চলচ্চিত্রবিষয়ক ইউটিউব চ্যানেল ফিল্ম কোম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ বলেন তাঁর অভিনেতা হওয়ার গল্প।
ফাহাদ ফাসিল সিনেমা পরিবারের সন্তান। তাঁদের পরিবার প্রায় চার দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। বাবা ফাসিল নির্মাতা, ভাই ফারহান ফাসিলও অভিনেতা। তবে সিনেমা পরিবারের মানুষ হলেও অভিনয় নিয়ে তেমন আগ্রহ ছিল না ফাহাদের।
২০০২ সালে বাবার পরিচালিত ‘কাইয়েথুম ডুরাথ’ দিয়ে অভিষেক হয় ফাহাদ ফাসিলের।
বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয় ছবিটি। এরপর পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান ফাহাদ। প্রথম সিনেমার ব্যর্থতার জন্য তখন ফাহাদ বলেছিলেন, ‘ছবির ব্যর্থতার জন্য বাবাকে দায়ী করা ঠিক নয়। কোনো প্রস্তুতি ছাড়া সিনেমায় আসাটা আমার ভুল ছিল।’
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ছুটিতে কেরালায় ফেরেন ফাহাদ। তখন তাঁর ভিসার মেয়াদও প্রায় শেষে দিকে। আবার ভিসার জন্য আবেদন করেন। কিন্তু ভিসা পেতে দেরি হচ্ছিল। এই সময় দুই সিনেমার প্রস্তাব পান।
এর মধ্যে একটি ছিল প্রশংসিত অ্যানথোলিজ সিনেমা ‘কেরালা ক্যাফে’। এরপর করেন আরও দুটি সিনেমা। সে সময়ের কথা মনে করে ফাহাদ বলেন, যদি ঠিক সময়ে ভিসা পেতেন, তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যেতেন। অভিনয়ে আসা আর হতো না।
ফাহাদ ফাসিল এখন নতুন করে আলোচনায় ‘আবিশাম’ দিয়ে। গত ১১ এপ্রিল মুক্তির পর থেকে দর্শক আর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে জিতু মহাদেবন পরিচালিত এই অ্যাকশন-কমেডি ছবিটি। মাত্র ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ ছবিটি বক্স অফিসে ১৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছি। সিনেমাটির প্রযোজক ফাহাদের স্ত্রী নাজরিয়া নামিজ ও নির্মাতা আনোয়ার রশীদ।
Israt / Israt
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা