ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সালমানের বাড়িতে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৫-২০২৪ বিকাল ৫:১২

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত ছিল অনেকেই। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাদের মধ্যে গত মঙ্গলবার পুলিশি হেফাজতে অনুজ থাপন নামের একজনের মৃত্যু হয়েছে। এবার এলো পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তারের খবর। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহম্মদ চৌধুরী।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বন্দুকধারীদের অর্থের জোগান দিয়েছিল মোহম্মদ চৌধুরী। এমনকি, রেকি করার দিনও ছিলেন তাঁদের সঙ্গে। রাজস্থান থেকে ধরা হয় এই মোহম্মদকে। মঙ্গলবারই মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে তাকে। শিগগিরই মোহম্মদকে আদালতে তোলা হবে।

গত ১৪ এপ্রিল সালমান খানের ফ্ল্যাটে গুলি চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যেরা। অভিনেতার বাড়ির দেওয়ালে দু’টি গুলি চালান তাঁরা। ফুটো হয়ে যায় অভিনেতার ফ্ল্যাটের দেওয়াল। গোটা ঘটনায় নড়েচড়ে বসে মহারাষ্ট্র সরকার-সহ মুম্বাই পুলিশ। বিলম্ব না করেই তড়িঘড়ি শুরু হয় তদন্ত। ঘটনার দু’দিনের মাথায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারপর ধরা পরে অস্ত্র সরবরাহকারী দু’জন। তারা অনুজ থাপন ও সোনু বিষ্ণোই।

গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সারাক্ষণই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবার-সহ তাঁর অনুরাগীরাও।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা