ইব্রাহিমের ছবিতে নিজের সংলাপে মনের কথা জানালেন কারিনা
‘কফি উইথ করণ’র শোতে একবার কারিনা কাপুর খানকে করণ জোহর প্রশ্ন করেন, সাইফের প্রথম পক্ষের সন্তান তাকে কী নামে সম্বোধন করলে তিনি খুশি হবেন? সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান কি তবে তাঁকে ‘ছোটমা’ বলে ডাকেন? সটান ‘না’ বলে দিয়েছিলে কারিনা কাপুর খান।
অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের মা আছেন। তিনি বরং তাঁদের বন্ধু হয়ে থাকবেন। ইব্রাহিমের সঙ্গে তাঁর সম্পর্কটা যে বন্ধুত্বের, তার প্রমাণ মিলল সম্প্রতি।
বহু বছর হল সাইফের থেকে আলাদা থাকেন ইব্রাহিম। সাইফ এবং অমৃতা সিংহের বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই মানুষ তাঁরা। দ্বিতীয়বার সংসার পেতেছেন সাইফ। বিয়ে করেছেন কারিনা কাপুরকে।
অনেকের মনেই প্রশ্ন ছিল, সৎ মা কারিনার সঙ্গে কেমন সম্পর্ক হবে সারা আর ইব্রাহিমের? কিন্তু কারিনা যে অনেকটাই তাঁদের বন্ধু, তা বারবার বোঝা যায় তাঁদের কথায়।
সম্প্রতি ইনস্টাগ্রামের সদস্য হয়েছেন ইব্রাহিম। সেই সময় তাঁকে স্বাগত জানিয়েছিলেন কারিনা। এবার নিজের নতুন একটি ছবি দিয়েছেন ইব্রাহিম। তাতেই কারিনা লেখেন, ‘তোমাকে এত সুন্দর দেখাচ্ছে! আমার মনে হয়, এই সৌন্দর্যে তোমার কোনও অধিকার নেই।’
আসলে এটা কারিনার ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সংলাপ। কারিনাকে যে দৃশ্যে পর্দায় প্রথমবার দেখানো হয়, তখন নিজেকে দেখে এই সংলাপটাই বলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ইব্রাহিম এবং সারা দু’জনেই কারিনার খুব কাছের। পরিবারের বাকি সদস্যদের মতো খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা দেবেন ইব্রাহিমও।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের