কুবি শিক্ষক সমিতির তৃতীয়দিনের অবস্থান কর্মসূচী পালন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। বুধবার (৮মে) বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,'উপাচার্য শিক্ষকদের উপর যে সন্ত্রাসী হামলা করেছেন তার প্রেক্ষাপটে আমাদের একদফা কর্মসূচী চলমান আছে।আর তিনি এখনো বিশ্ববিদ্যালয় বন্ধ করে ঢাকায় বিভিন্ন দপ্তরে শিক্ষকদের নামে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু তিনি আসলে নৈতিকভাবে এতোটাই বিকারগ্রস্ত যে শিক্ষকদের গায়ে হাত দিয়ে এই ক্যাম্পাসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন এটা বোঝার সক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছেন। তিনি সময়ক্ষেপন না করে অচিরেই পদত্যাগ করবেন এবং শিক্ষক -শিক্ষার্থীদের জীবন নিয়ে তিনি আর ছিনিমিনি খেলবেন না এটাই আমাদের প্রত্যাশা। আমরা অতিদ্রুত ক্লাসে ফিরে যেতে চাই।'
উল্লেখ্য, কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো গত সোমবার (৬মে) ও মঙ্গলবার (৭মে) দ্বিতীয়বার অবস্থান কর্মসূচী পালন করেছিলেন।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী