বিশ্বব্যাপী করোনার টিকা প্রত্যাহার অ্যাস্ট্রাজেনেকার
করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকার মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক এ কোম্পানিটি জানিয়েছে, বাণিজ্যিক কারণেই এ টিকা তুলে নেয়া হচ্ছে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার দাবি, বিশ্ব বাজারে বর্তমানে এর চাহিদা কমে যাওয়ায় সম্পূর্ণ বাণিজ্যিক কারণে বাজার থেকে তুলে নেয়া হচ্ছে এই টিকা। এর সাথে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই।
এর আগে বাজার থেকে করোনা টিকা তুলে নেয়ার জন্য গত ৫ মে আবেদন জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। এর পর ৭ মে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেনের আদালতে সম্প্রতি করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এর পরই শোরগোল শুরু হয় বিশ্বজুড়ে।
আদালতে রিপোর্ট পেশ করে সংস্থা জানায়, ‘অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে টিটিএস-এর মতো বিরল রোগ হতে পারে।’ যদিও সংস্থাটি জানায়, ‘এই পার্শ্বপ্রতিক্রিয়ার হার অত্যন্ত কম। সার্বিকভাবে এই টিকা নিরাপদ এবং কার্যকর।’
Israt / Israt
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে