ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আইনি জটিলতায় অক্ষয়ের ‘জলি এলএলবি থ্রি’, শুটিং বন্ধের দাবি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২৪ বিকাল ৭:১১

রাজস্থানের আজমিরে শুরু হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘জলি এলএলবি থ্রি’র শুটিং। তার মাঝেই আইনি সমস্যায় পড়ল ছবিটি। আইনজীবী ও বিচারকদের নিয়ে রসিকতা করার অভিযোগে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির ‘জলি এলএলবি থ্রি’র বিরুদ্ধে মামলা দায়ের করল আজমিরের বার অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে ছবিটির শুটিং বন্ধের জন্য আদালতে আবেদন করেছে অ্যাসোসিয়েশনটি।

আজমির জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর অভিযোগ, এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে রসিকতা করে, ভাবমূর্তি নষ্ট করে। বিচারকদের নিয়ে রসিকতা করার জন্য জলি এলএলবি থ্রি-র প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে চন্দ্রভান দাবি করেছেন ছবিতে আইনজীবী এবং বিচারকদের ‘অনুপযুক্ত’ ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটাকে তিনি ‘হাস্যকর এবং অশালীন’ বলে অভিহিত করেছেন।

আজমিরের ডিআরএম অফিস-সহ আশপাশের গ্রাম ও এলাকায় জলি এলএলবি থ্রি-র শুটিং চলছে, যা চলবে বেশ কয়েকদিন। শুটিং বন্ধ করার জন্য সিভিল জজ আজমির নর্থের আদালতে আবেদন করেছে আজমির জেলা বার অ্যাসোসিয়েশন। তারা আদালতকে নোটিশ জারির জন্য অনুরোধ করেছেন।

জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইজি।‘ জলি এলএলবি ফিল্মটি ২০১৩ সালে মুক্তি পায় এবং ২০১৭ সালে এর সিক্যুয়াল। ছবির প্রথম কিস্তিতে মূল চরিত্রে দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একসঙ্গে দুজনকে দেখা যাবে, যা আগে কখনও ঘটেনি। চলতি বছরের  ২৯ এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে তৃতীয় কিস্তিতে ২০২৫ সালে মাক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Israt / Israt

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন