ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ‘বেস্ট ট্রেড  প্রোভাইডার‘ স্বীকৃতি দিলো  গ্লোবাল ফাইন্যান্স 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৮-৫-২০২৪ রাত ৮:১৮

গ্লোবাল ফাইন্যান্স আয়োজিত ‘বেস্ট ট্রেড ফাইন্যান্স প্রোভাইডার অ্যাওয়ার্ডস ২০২৪’ অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ব্যাংক লেনদেনের  পরিচালনা; বিশ্বব্যাপী কভারেজের সুযোগ; গ্রাহক সেবা; প্রতিযোগিতা এবং টেকসই অর্থ ও ডিজিটাল উদ্ভাবনে সেরা সেবাদান করার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাওয়ার্ডটি অর্জন করেছে ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সব খাত, যেমন- শক্তি, অবকাঠামো, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যালস, ম্যানুফ্যাকচারিং এবং তৈরি পোশাকের ক্ষেত্রে কার্যকরী মূলধন প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংকটি বাংলাদেশের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সবচেয়ে বেশি ডিজিটাল প্রোডাক্ট প্রদান করে থাকে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড  টেকসই ট্রেড ও সাপ্লাই চেইন প্রদানের জন্য একটি শীর্ষস্থানীয় সরবরাহকারী  প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অফ ট্রানজ্যাকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান জানান, “গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক বাংলাদেশের সেরা ট্রেড ফাইন্যান্স প্রোভাইডার হিসেবে মনোনীত হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রযুক্তি এবং সরঞ্জামগুলিতে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের ট্রেড ফাইন্যান্সিংকে আরো শক্তিশালী করার প্রচেস্টার প্রমাণ। ‘বাঙ্ক’স ফিউচার অফ ট্রেড ২০২৩’ রিপোর্ট অনুযায়ী, বাণিজ্যকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা শিল্প ও রপ্তানির বহুমুখীকরণ,অংশীদারদের উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিকীকরণে উৎসাহ প্রদান, টেকসই ও সারকুলার  অর্থনীতির প্রচারের কাজে প্রতিনিয়ত ভূমিকা পালন করছি।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের কর্পোরেট ফাইন্যান্স এর এরিয়া হেড, নাশভা বিনতে হামিদ বলেন, ‘আমরা জানি  সেলস গ্রোথের বৃদ্ধি ও ক্যাশ সাইকেল কার্যকারিতা বাড়াতে স্বল্প মুল্যের ডিস্ট্রিবিউটরের ব্যবস্থা থাকা প্রয়োজন।এই বিষয়ে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সাথে আমাদের পরিবেশকদের জন্য একটি  বায়ার ফাইন্যান্স প্রোগ্রামে যুক্ত হয়েছি। .তিনি আরও বলেন, “এটি  শুধুমাত্র আমাদের কাজের প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করেনি, বরং সরবরাহকারীদের জন্য তাড়াতাড়ি পেমেন্টের ব্যবস্থা করে আমাদের এবং আমাদের পরিবেশক/সরবরাহকারীদের নগদ অর্থের প্রবাহকে আরো ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করেছে। এর ফলে আমাদের সমগ্র সাপ্লাই চেইনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। "

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ফিউচার অফ ট্রেড ২০২৩ রিপোর্ট পড়তে, অনুগ্রহ করে এই সাইটটি দেখুনঃ  : https://av.sc.com/corp-en/nr/content/docs/SC_Future-of-trade_2023.pdf.

 

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন