ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিচ্ছেন ১২৩ জন মেধাবী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৪৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক ৮ম বারের মতো যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪ আগামী ১১ মে ২০২৪, শনিবার আয়োজন করা হবে। দিনব্যাপী এই প্রতিযোগিতাটি সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর সহযোগিতায় শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকার মিরপুর রূপনগরে অবস্থিত বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে আগত ১২৩ জন প্রতিযোগী, প্রতিবন্ধিতার মোট ৪টি ক্যাটাগরিতে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটির ক্যাটাগরিগুলো হলো: ক. দৃষ্টি প্রতিবন্ধী খ. শারীরিক প্রতিবন্ধী গ. বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং ঘ. নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি)। সবগুলো ক্যাটাগরিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্রাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেখানে প্রত্যেক ক্যাটাগরিতে সেরা প্রথম ৩জনকে পুরস্কৃত করা হবে। উক্ত ৪টি ক্যাটাগরি থেকে সেরা ৪জন প্রতিযোগী আগামী অক্টোবর ২০২৪ -এ ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। উল্লেখ্য যে, ১১ মে ২০২৪ তারিখ সন্ধ্যায় উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

ইতোমধ্যে, প্রতিযোগিতাটি আয়োজনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটির মাধ্যমে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আইসিটি চর্চা ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটানো সম্ভব বলে মনে করেন আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার। বর্তমান সরকার প্রতিশ্রুতি আগামী ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশের উপযুক্ত ও দক্ষ মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন বিসিসি’র ম্যানেজার (সিস্টেমস) এবং এই আয়োজনের সমন্বয়ক মোঃ গোলাম রববানী।

এমএসএম / এমএসএম

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

সেলফি তুলতে গিয়ে জানালা থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩

কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ