শখ করে ৪৩ লাখ টাকায় গাড়ি কিনলেন নবীন চিত্রনায়িকা
ঢাকাই সিনেমার নবীন নায়িকা নিঝুম রুবিনা। সবশেষ ‘বেসামাল’ সিনেমার শুটিং করেছেন তিনি। কমল সরকারের লেখা কাহিনীতে সিনেমাটি পরিচালনা করছেন রাহুল রওশন।
শখ করে বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন এই নায়িকা। ১৬ আগস্ট গাড়িটি হাতে পেয়ে ফেসবুকে তার ছবিও প্রকাশ করেন তিনি। তার নতুন গাড়িটির মডেল ‘কিয়া সনেট ২০২১। বর্তমানে বাংলাদেশে যার বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা।
নায়িকা জানান, অনেক দিন আগেই তিনি গাড়িটির অর্ডার দিয়েছিলেন। তবে লকডাউনের কারণে এতদিন হাতে পাননি। শখের গাড়িটা অবশেষে হাতে পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত!
গাড়িটি কেনা প্রসঙ্গে গণমাধ্যমকে নিঝুম রুবিনা বলেন, ‘নতুন গাড়িটি কেনার জন্য আমার পুরনো গাড়িটি ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। ১৮ লাখ টাকা ব্যাংক লোন নিয়েছি। বাকি ৮ লাখ টাকা নিজ থেকে যোগ করেছি। এতো বছর ধরে কাজ করছি। ৮ লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার না। আশা করি গাড়িটি কেনা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকবে না।’
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি