বিয়ে করছেন সোনাক্ষী! পাত্র কে?
অনেক দিন ধরেই শোনা যাচ্ছে- ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০২২ সালে জোর গুঞ্জন চাউর হয়েছিল, অভিনেতা জহির ইকবালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা।
দীর্ঘদিন পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন শত্রুঘ্ন কন্যা। এ সময় কপিল শর্মা জানতে চান, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া সবাই বিয়ে করে ফেলেছেন। সোনাক্ষী কবে বিয়ের পরিকল্পনা করেছে?
এ প্রশ্নের জবাবে সোনাক্ষী সিনহা বলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছো?’ এরপর সোনাক্ষী সিনহা পরিষ্কারভাবে বলেন, ‘আমি ভীষণভাবে বিয়ে করতে চাই।’ তবে কাকে বিয়ে করতে চান, সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।
নোটবুক’খ্যাত অভিনেতা জহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছে। ২০২১ সালে জহির ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাক্ষী। এরপর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, চুটিয়ে প্রেম করছেন তারা। যদিও এ জুটির দাবি— ‘তারা খুব ভালো বন্ধু।’
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের