ড্রেকের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিনই আবার গায়কের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। অনুপ্রবেশের চেষ্টাকালে টরন্টো পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
টরন্টো সিটি নিউজের বরাতে খবরটি জানিয়েছে, মার্কিন চলচ্চিত্র বিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি।
গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ড্রেকের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র সিটি নিউজকে জানান, মেন্টাল হেলথ অ্যাক্টের ধারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে। এর আগে মঙ্গলবারের গুলির ঘটনায় আহত নিরাপত্তারক্ষী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে কানাডায় টরন্টোতে গত মঙ্গলবার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নিরাপত্তারক্ষী আহত হন। ঘটনার সময় গায়ক বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি। এ বিষয়ে ড্রেকের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
কয়েক দিন আগে ড্রেকের সঙ্গে আরেক র্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বসংগীত। লামার তাঁর গানে ড্রেকের সমালোচনা করেন। তা নিয়ে শুরু হয় তুলকালাম। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামার।
এখানেই শেষ নয়, র্যাপার কেন্ড্রিক লামারের দাবি, ড্রেক এক সন্তানের বাবা। সেটা গোপন রেখেছেন। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো সংযোগ আছে কি না, তা-ও তদন্ত করছে পুলিশ।
৩৭ বছর বয়সী ড্রেক এ পর্যন্ত পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে গায়কের।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের