ভেনিস উৎসবের প্রধান জুরি ইজাবেল হুপার
চলতি বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি হচ্ছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। এক বিবৃতিতে ভেনিস উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর আলবার্তো বারবারা বলেন, ‘ইজাবেল হুপার একজন অসাধারণ অভিনেত্রী। তিনি চলতি বছর উৎসবের প্রধান জুরির দায়িত্ব নিতে সম্মত হওয়ায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’
৭১ বছর বয়সী এই ফরাসি অভিনেত্রী ১৯৭১ সাল থেকে কাজ করে যাচ্ছেন। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ‘আলোইস’, ‘ভায়োলেত নজিয়ে’, ‘দ্য পিয়ানো টিচার’, ‘স্টোরি অব ওম্যান’, ‘লা সেরেমোনি’, ‘লুলু’, ‘লা সেপারাসিওঁ’,‘এইট ওম্যান’, ‘আমুর’, ‘এলি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
‘এলি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কারে মনোনীত হয়েছিলেন, পেয়েছেন গোল্ডেন গ্লোব পুরস্কার। এ ছাড়া কান, বার্লিন ও ভেনিস উৎসবের একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
চলতি বছরের ২৮ আগস্ট শুরু হবে ভেনিস চলচ্চিত্র উৎসব, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের