শ্রেয়া ঘোষালের সাথে রিজভী ওয়াহিদ!
বাংলা আধুনিক গানে প্রেমের গানের শিল্পী বলা যায় তাকে। নাম রিজভী ওয়াহিদ। একাধিক দ্বৈত গানে তাকে দেখা গিয়েছে। এবং সেগুলো দারুণ জনপ্রিয়তাও পেয়েছে। বাংলাদেশসহ কলকাতার একাধিক কণ্ঠশিল্পীর সাথে রিজভী ওয়াহিদের গান মুক্তি পেয়েছে এরই ভেতরে। রিজভী বলেন, ‘প্রেমের গানটা মূলত শ্বাশত। দেখুন আমরা তো ভালোবাসাটাই ছড়াতে চাই।
তাই আমি মনে করি প্রেম-বিরহের মেলোডিটা চিরকাল থেকে যাবে। আমি আমার বাবার প্রজন্মেও দেখেছি, ঘুরে ফিরে তারা প্রেমের গানের শ্রোতা হয়েই জীবন কাটিয়েছেন। আর শ্রোতা হিসেবে আমার মিষ্টি প্রেমের দ্বৈত গান শুনতেও ভালো লাগে।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নতুন গানে অনুপস্থিত কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। সর্বশেষ ধ্রুব মিউজিকের ব্যানারে তার নতুন গান রিলিজ পেয়েছিল। রিজভী ওয়াহিদ বলেন, ‘আমার শিল্পী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো কিংবদন্তি সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্নেহ সান্নিধ্য পাওয়া। তিনি আমার জন্য বেশ কিছু সুর করে গেছেন। যা এখনো আনরিলিজ। সেগুলো মুক্তি দেবো।’
তবে এই গানগুলিও দ্বৈত হবে কিনা এমন প্রশ্নে রিজভী বলেন, ‘সবগুলোই যে দ্বৈত হবে এমন কথা নেই। তবে কিছু দ্বৈত গান করার ইচ্ছে আছে।’ শুভমিতা, লগ্নজিতা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক শিল্পীর সাথে ডুয়েট গেয়েছেন রিজভী ওয়াহিদ। নতুন কার সাথে রিজভী ডুয়েট গানের প্ল্যান করছেন এমন প্রশ্নে বলেন, ‘ইচ্ছে আছে শ্রেয়া ঘোষালের সাথে একটি ডুয়েট গাইবার।
আশা করছি একটা দারুণ ট্র্যাকে প্রিয় শিল্পীর সাথে একটি গান প্রকাশ করতে পারবো। দেখা যাক।’ উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পীর সাথে অফিশিয়ালি যোগাযোগের চেষ্টা চলছে। খুব শিগগিরই তা সম্পন্ন হলে গানটি প্রকাশ করবেন বলে জানালেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের