ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারিনাকে হাইকোর্টের নোটিশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ১:২১

বলিউড নায়িকা কারিনা কাপুর খান তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন। তার ভক্তরাও এ বই নিয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন। এবার সেই বইয়ের জন্যই আইনি নোটিশ পেলেন এ নায়িকা।

কারিনার লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছেন বাদী। তার অভিযোগের ভিত্তিতেই ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

বিচারপতি গুরপাল সিং অহলুওয়ালিয়ার সিঙ্গেল বেঞ্চ কারিনা এবং তার বইটির প্রকাশকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে। কেন বইটির শিরোনামে ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করা হয়েছে, আদালত দুপক্ষের কাছে তার নেপথ্য কারণ জানতে চেয়েছেন।

জানা গেছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির দাখিল করা পিটিশনের ভিত্তিতেই কারিনার বিরুদ্ধে মামলা হয়েছে। তার জেরেই বিচারক গুরপাল সিং আলুওয়ালিয়ার বেঞ্চ এই নোটিশ জারি করেছেন।

আরও জানা গেছে, কারিনা কাপুরের পাশাপাশি বুক সেলারের বিরুদ্ধেও নোটিশ পাঠানো হয়েছে। আদালতের পক্ষে জারি করা নোটিশে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, কেন বইয়ের নামে বাইবেল শব্দটি ব্যবহার করা হয়েছে? মামলা দায়েরকারী ক্রিস্টোফার অ্যান্থনি কারিনার বইটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।

জব্বলপুরের সমাজকর্মী অ্যান্থনির অভিযোগ, বাইবেল শব্দটি ব্যবহার করার জেরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত লেগেছে। ওই পবিত্র শব্দ ব্যবহার করে সস্তা প্রচার পেতে চেয়েছেন কারিনা কাপুর খান।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা