ধোনির বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়ালেন কৃতি
মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এমনটাই কানাঘুষা শোনা যাচ্ছে বলিপাড়ার অন্দরে। লন্ডনের সফল শিল্পপতি কবীর বহিয়া। ঘটনাচক্রে হার্দিক পান্ডিয়ারও ভালো বন্ধু কবীর। সম্প্রতি একটি মাইক্রো ব্লগিং সাইটে কৃতি-কবীরের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। লন্ডনে জমিয়ে দোল উদযাপন করেছিলেন জুটি। জানা গেছে, কবীরের বাবা লন্ডনের প্রথম সারির শিল্পপতি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি জানিয়েছেন, সঙ্গীর মধ্যে কী কী গুণ চান তিনি। তার কথায়, ‘আমার সঙ্গীকে এই রকম হতে হবে, ওই রকম হতে হবে— এগুলো কী? দুজনের সব কিছু একই হতে হবে এমন তো কোনো মানে নেই!’
তিনি আরও বলেন, সঙ্গীকে কী রকম হতে হবে সেটা বলার অর্থ তার ওপর চাপ সৃষ্টি করা। যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায়, যার জন্য হাসতে পারা যায় সেই আসল সঙ্গী। আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাকে। কোনো রকম ভণিতা ছাড়াই ভেতরের যে আসল মানুষটাকে দেখতে পাব সেই আদর্শ সঙ্গী আমার কাছে।
অনুরাগীদের অনুমান, ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে আত্মীয়তা রয়েছে কবীরের। এর প্রমাণ পাওয়া গেছে ইনস্টাগ্রামের পাতায়। এ মুহূর্তে কৃতির ঝুলিতে দুটি হিট ছবি। ‘দো পাত্তি’ ছবির মাধ্যমে শিগগিরই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন কৃতি। পেশার সঙ্গে এবার কি ব্যক্তিগত জীবনও খানিক গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী? সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশ্য এখনো কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর পক্ষ থেকে।
Israt / Israt
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা