মা হওয়ার কথা জানালেন ফারিয়া শাহরিন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে বাগদান সেরেছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। এরপর গেল বছর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর আজ রবিবার মা দিবসে এই অভিনেত্রী দিলেন সুখবর। জানালেন, মা হচ্ছেন তিনি।
ফারিয়া শাহরিন বলেন, ‘মা হওয়ার অনুভূতি মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার, তিনি নিজ হাতে এটি পাঠাচ্ছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
তিনি জানান, প্রথমে মা হওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখতে চেয়েছিলেন। তার মতে, অনেক কিছুতে বদ নজর লাগে তার। অসুস্থও হয়ে যান তিনি। আর সে কারণেই খুশির এই সংবাদটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন এই অভিনেত্রী।
ফারিয়া শাহরিনের কথায়, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবনও এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে, শুধু এর পেছনে ছুটলেই হবে না। শেষ বয়সে এসে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’
অভিনেত্রীর কোলজুড়ে নতুন অতিথি আসার বিষয়টি জানার পর, আপাতত শুটিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর মাতৃত্বকালীন পুরো সময়টা নিজের জন্যই রেখেছেন ফারিয়া শাহরিন।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের