পিয়ালের মৃত্যু: অড সিগনেচারের কার্যক্রম বন্ধ ঘোষণা
এক সড়ক দুর্ঘটনায় ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার। সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে গতকাল শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।
এর মধ্যে রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে। পিয়ালকে হারানোর শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে—তা এখনো জানা যায়নি। গতকাল দুপুরে পিয়ালের মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।
চট্টগ্রামের এক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়াল। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। মুনতাসির রাকিবের লেখা গানটি গেয়েছেন পিয়াল।
২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের