ব্যস্ততা সামলে সন্তানকে সময় দেবেন যেভাবে
সন্তানের জন্য় বাবা-মায়ের সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কর্মজীবী মায়েরা অফিসের কাজ সামলে, বাড়ির কাজ করার পরে সন্তানের জন্যে সময় বের করতে গিয়ে হিমশিম খান। কিন্তু যেকোন উপায়ে সন্তানকে সময় দেওয়া জরুরি। সেক্ষেত্রে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন-
সময় ভাগ করুন : প্রতিদিন দিন কয়েক ভাগে ভাগ করে নিন। যেমন- অফিসের জন্য আলাদা সময়, সংসারের জন্য দিনের দেড় ঘণ্টা এবং সন্তানের জন্যে কমপক্ষে আড়াই ঘণ্টা। একা সব কাজ সামাল দিতে না পারলে একজন সাহায্যকারীর সহায়তা নিন।সব কিছু সামলে নিজের জন্য কিছুটা সময় আলাদা রাখুন।
অফিসের কাজ বাড়িতে আনবেন না: অনেকে নারীই অফিসে বড় বড় দায়িত্ব সামলান। অনেক সময়ে অফিসের কাজ বাড়ি বয়ে আনতে হয়। এটা ঠিক নয়। অফিসের কাজ অফিসেই করার চেষ্টা করুন। অফিস থেকে বেরনোর পরে শুধুই নিজের এবং পরিবারের কথা ভাবুন।
ভিডিও কল : অফিসের লাঞ্চ ব্রেকে বা টি ব্রেক সন্তানকে ভিডিয়ো কল করে দুই একটা গল্প করুন। মাঝেমাঝে তার সঙ্গে ফোনে কথাও বলুন। এতে আপনারও মন শান্ত হবে। আবার সন্তানও ভালো বোধ করবে ।
কারও কথায় মন খারাপ নয় : আপনি একই সঙ্গে অফিসের কাজ করেন, সংসারের দায়িত্ব পালন করেন আবার সন্তানের দেখাশোনা করেন। সব সামলে মাঝেমধ্য়ে ক্লান্ত লাগাটা স্বাভাবিক। এটা নিয়ে সমাজের মানুষ কথা বলতেই পারে। চারপাশে যেই যাই বলুন না কেন, তাদের কথা ধরে মন খারাপ করবেন না। কারণ মনে রাখবেন, আপনার জীবনের সামান্য দায়িত্বও কেউ নেবেন না। আপনাকেই লড়াই করতে হবে। নিজে ভালো থাকুন। তাহলে সন্তানকে ভালো রাখতে পারবেন।
Israt / Israt
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন