জংলি’ সিনেমায় থাকবেন সেলিম, সিয়ামের মত তার কাঁধেও পাখি!
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। এখন পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন শবনম বুবলী। খবরটি পুরোনো, নতুন খবর হচ্ছে সিনেমাটির শুটিংয়ে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম।
সিনেমাটির নির্মাতা এম রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শক্তিমান অভিনেতা সেলিম ভাই আমাদের জংলিতে দারুণ একটি চরিত্র প্লে করছেন। আশা করি চরিত্রটি দর্শকদের কাছে ভালো লাগবে।’
শনিবার জংলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের ফেসবুজ পেজ থেকে সেলিমকে নিয়ে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়, ক্ষুরধার ক্ষুরধার মস্তিষ্ক, বাজপাখির মতো চোখ/করেই ক্ষান্ত দেন তিনি, যখন চাপে রোখ।
জংলি সিনেমার সিয়ামের লুক পোস্টারে দেখা গিয়েছিল সিয়ামের কাধে একটি পাখি বসা। সেলিমকে নিয়ে প্রকাশিত পোস্টারেও তার কাঁধে বসা রয়েছে একটি পাখি। পোস্টারে পাখি মেটাফোরে জংলি টিম কি বুঝাতে চাইছে তা এখনও রহস্য। যে রহস্যের জট খুলবে সিনেমা হলের পর্দায়।
সিনেমাটি নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন 'ভালো গল্পের সিনেমা সবসময়ই আমাকে টানে। আমি চাই ভিন্ন ভিন্ন গল্পের সিনেমায় নিজেকে যুক্ত রাখতে। জংলি তেমনই একটি সিনেমা।'
রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশন সিনেমা ‘জংলি’। পরিচালক এম রাহিমের দ্বিতীয় সিনেমা এটি। তার নির্মিত প্রথম সিনেমা ‘শান’।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের