ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ২:১

অবশেষে টানা তিন বছর পর গতকাল মা দিবসের উপলক্ষে জুনিয়র যশের ছবি প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমা নিয়ে যতটা না আলোচিত, তার চেয়ে ব্যক্তিগত জীবনে বহুল আলোচিত এই অভিনেত্রী। সামলেছেন বহু বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতিসহ বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক। বছরখানেক পর অর্থাৎ ২০২১ সালে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। এরপর দাম্পত্য জীবন ও প্রেম নিয়ে লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী। এমনকি সন্তানের বাবা কে, এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয় তাঁকে। অবশ্য বিষয়টি পরবর্তীকালে নিজেই প্রকাশ্যে আনেন নুসরাত। তিনি জানান, যশ দাশগুপ্তই ঈশানের বাবা। ছেলের জন্মসনদেও বাবার নাম যশ দাশগুপ্ত লিখে বিষয়টি পরিষ্কার করেন নুসরাত।

তবে এ নিয়ে এখনো কটাক্ষের মুখোমুখি হতে হয় নায়িকাকে। নানান আলোচনার কারণে সন্তানকে নিয়ে শুরু থেকেই সাবধান তিনি। ছেলের ছবি ক্যামেরার সামনে কোনোভাবেই আসতে দেননি নুসরাত। 

কিন্তু সন্তানের তিন বছর হওয়ার পর মা দিবসে ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

যদিও গত কয়েক বছর দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি প্রকাশ করেছেন নুসরাত। কিন্তু এবার মা-ছেলের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা বলছেন, ছেলে দেখতে একেবারে বাবার মতো, ‘ঈশান যেন একেবারে ছোট্ট যশ’। পাশাপাশি নিজের মায়ের সঙ্গেও কেক কেটে উদ্‌যাপন করেছেন অভিনেত্রী। বর্তমানে রাজনীতি থেকে কিছুটা দূরে অভিনেত্রী। সিনেমার কাজ ও স্বামী, সংসার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

 

Israt / Israt

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন