ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ২:৮

বিনোদন জগতে আবারও শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। রবিবার (১২ মে) অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রীর গাড়িটি কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরেতে ফিরছিল।

ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তাঁরাও এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।
অভিনেত্রীর মৃত্যুতে তার সহঅভিনেতা সমীপ আচার্যসহ আরও অনেকেই শোকপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন ভক্তরাও।

তেলেগু টেলিভিশনের ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী পবিত্রা জয়রাম বেশ কয়েকটি কন্নড় সিরিয়ালেও অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। 

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা