সম্পত্তি বাজেয়াপ্তের পর এবার নতুন বিতর্কে শিল্পা
বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী। কয়েক দিন আগেই শিল্পা শেঠি ও তাঁর স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এরইমধ্যে নতুন ঝামেলায় পড়লেন অভিনেত্রী। তার বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের গিয়েছিলেন অভিনেত্রী। মা দিবস উপলক্ষে মা সুনন্দা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীতে পূজাও দেন শিল্পা। সঙ্গে ছিলেন বোন শমিতা শেঠিও। বৈষ্ণোদেবীতে পূজা দেওয়ার মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করতেই এবার ফের বিতর্কে শিল্পা।
প্রায় ১৬ কিলোমিটার গাড়িতে বা রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন তিনি। তাতেই নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তুলোধুনো করা হচ্ছে তাকে। কেউ লিখেছেন, ‘এত ফিট হয়ে লাভটা কী হল যে, এক অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে?’
কেউ লিখেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে হেলিকপ্টারে চেপেই যেতে পারতেন।’
অভিনেত্রীর এই কাণ্ডে হতবাক অনেকেই। যার ফলে বেশ বিদ্রুপের শিকারও হচ্ছেন শিল্পা। যদিও এই ধরনের সমালোচনায় এখনও পর্যন্ত কোনও জবাব আসেননি শিল্পার পক্ষ থেকে। এই মুহূর্তে ইডি’র ঝামেলায় নাজেহাল রয়েছেন অভিনেত্রী।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের