ছেলের ওয়েব সিরিজে শাহরুখ
বলিউড কিং শাহরুখ খান প্রথমবারের মতো ওয়েব সিরিজ ‘স্টারডম’ -এর টেকনিক্যাল টিমে রয়েছেন। সেই ওয়েব সিরিজের শুটিং ইতিমধ্যে শেষ। খুব শীঘ্রই শুরু হচ্ছে সম্পাদনা। পরিচালক হিসেবে রয়েছে ছেলে আরিয়ান খান।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, এই ওয়েব সিরিজে ক্যামিয়ো চরিত্রে একাধিক তারকা অভিনয় করেছেন। আরিয়ান একেবারেই এই কাজে নতুন, তাই কিং খান বার বার সেটে আসেন। ছেলের কাজ সহজ করে তোলার জন্যই নিয়মিত এই সিরিজ নিয়ে পরামর্শও দিচ্ছেন তিনি।
সন্তানরা যাতে তাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে বরাবরই খুব সচেতন শাহরুখ। মেয়ে সুহানা খানের ’দ্য আর্চিস’ মুক্তির সময়ও পরামর্শ দিয়েছিলেন।
যদিও এই ছবিতে অভিনয়ের জন্য বহু সমালোচনার শিকার হয়েছে সুহানা। আর তাই ছেলের প্রথম কাজের ব্যাপারে আরও একটু বেশি সতর্ক তিনি। সিরিজে যাতে কোনও ভুল না থাকে, সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন।
উল্লেখ্য,সুহানা এই মুহূর্তে বড় পর্দায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবির জন্যও মেয়েকে বিশেষ ভাবে পরামর্শ দিয়েছেন।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের