সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে পপুলার হতে নাই, তাতে গজব নাজিল হয়’
‘অভিনেতা আদনান ফারুক হিল্লোল এক সময়ের নাটকে নিয়মিত অভিনয় করতেন। হুট করেই অভিনয় ছেড়ে ফুড ব্লগিং শুরু করেন। দেশ বিদেশে ঘুরে ঘুরে এখন তিনি ফুড ব্লগিং নিয়েই সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত জনপ্রিয়তা পাওয়ার বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই, আমি খেয়াল করে দেখছি, তাতে করে পরবর্তীতে গজব নাজিল হয়! এমন উদাহরণ বাংলাদেশে অনেকগুলো আছে।’
হুট করে হিল্লোল কেনো এ ধরনের স্ট্যাটাস দিলেন তা নিয়ে কৌতুহল দেখাচ্ছেন তার অনুরাগীরা। স্ট্যাটাসে হিল্লোল কারো নাম উল্লেখ না করলেও সবাই ধারণা করে নিচ্ছেন কথাগুলো তিনি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানকে নিয়ে লিখেছেন।
কারণ সম্প্রতি রাফসান তার বাবাকে একটি দামি গাড়ি উপহার দেন। যার ভিডিও সামাজিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসানের বাবা-মার বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ ওঠে। তা এখন তুমুল চর্চা ফেসবুক জুড়ে।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের