সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনকে একটি পরিপূর্ণ সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : গণপূর্তমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবস্থিত সুর সম্রাট আলাউদ্দিন আলি খাঁ সঙ্গীতাঙ্গনকে একটি পরিপূর্ণ সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈশ্বিক পরিমন্ডলে উচ্চাঙ্গসংগীতে আলাউদ্দিন খাঁর অবদান শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্নসমূহ সংরক্ষণের অভাবে দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। উপরন্তু মৌলবাদীচক্র একাধিক বারবার হামলা করে, আগুনে পুড়িয়ে তাঁর স্মৃতিচিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু সংস্কৃতিমনা ব্রাহ্মণবাড়িয়াবাসী এসব স্মৃতিচিহ্ন রক্ষা করেছে পরম মমতায়। এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাধ্যমে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর এসব স্মৃতিচিহ্ন হেরিটেজ ঘোষণা করে বিশেষ গুরুত্বের সাথে সংরক্ষণ করতে হবে।
সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন মাহমুদের সভাপতিত্ব আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো: কবির হোসে ভূঁঞা, ডিইউজের সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ প্রমূখ।
সুর সম্রাট আলাউদ্দিন খাঁর অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি