টলিউডে বাঁধন-মিথিলা, চাপে আছেন জয়া?
বাংলাদেশের তিনজন গুণী ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও আজমেরী হক বাঁধন। দেশের শোবিজে তাদের অবস্থান অনেক আগে থেকেই পোক্ত। এর মধ্যে জয়া দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গে জায়গা করে নিয়েছেন। সেখানকার টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। দীর্ঘ ৮ বছর ধরে তিনি দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন।
এদিকে সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজের মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছে বাঁধনের। এর নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরে বাঁধনের এই পদযাত্রা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। অন্যদিকে মিথিলাও নাম লিখিয়েছেন টলিউডের সিনেমায়। সৃজিতকে বিয়ের সুবাদে সেখানে তার নিয়মিত যাতায়াত। এর ফলে নির্মাতা রাজর্ষি দের নতুন সিনেমা ‘মায়া’-তে অভিনয় করেছেন মিথিলা। কিছুদিন আগেই শেষ হয়েছে এর শুটিং।
বাঁধন ও মিথিলার টলিউডে অভিষেকের ফলে জয়া আহসানের নামটি আসছে আলোচনায়। কেননা, এতে তার দল যেমন ভারি হচ্ছে আবার প্রতিদ্বন্দ্বীও বাড়ছে। তবে বাঁধন-মিথিলার টলিযাত্রায় আনন্দিত তিনি। বললেন, ‘আমার তো খুব আনন্দ হচ্ছে’।
কিন্তু একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীও তো বাড়ছে। সে বিষয়ে কি কোনো চাপ অনুভব করছেন জয়া? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘প্রতিযোগিতা হিসেবে ভাবলে, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই। আমার মতে, শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়। আদান-প্রদান তো শিল্পীদের মাধ্যমেই হয়। আমি চাইব আরো বেশি মানুষ আসুক বাংলাদেশ থেকে, এখানে কাজ করুক। আর শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালকরাও আসুক। এখানে সিনেমা তৈরি করুক। আমারও দল ভারি হবে বৈকি!’
প্রসঙ্গত, শুক্রবার (২০ আগস্ট) কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘বিনিসুতোয়’। এতে তিনি অভিনয় করেছেন টলিউডের খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। সিনেমাটি বানিয়েছেন অতনু ঘোষ।
এমএসএম / জামান
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে