ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার আগেই মারা গেল ‘রানি’


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-৮-২০২১ বিকাল ৭:১

গিনেস বুক অব ওয়াল্ডে রেকর্ড করা হল না বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির সেই গরু রানির মৃত্যুতে।

বৃহস্পতিবার দুপুরে ওই গরুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন সাভারের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব।

তিনি জানান, গরুটি গত দুইদিন আগে অসুস্থ হয়ে পড়ে। পরে গরুটিকে আজ দুপুর ২টার দিকে প্রাণিসম্পক অফিসে আনা হয়। এ সময় রানিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে শিকড় এগ্রো খামারের কর্মকর্তারা রানিকে নিয়ে যায়।

এর আগে শিকড় এগ্রো খামারের কতৃপক্ষরা দাবি করেছিলেন, রানি পৃথিবীর সবচেয়ে ছোট গরু। যার ওজন ২৬ কেজি ও উচ্চতা ২০ ইঞ্চি এবং বয়স ২ বছর। দুই দাঁতল এই গরুটি গিনেস বুকে নাম লেখাতে পারবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ জুন খর্বাকৃতির গরু হিসেবে স্বীকৃতি পাওয়া ভারতের কেরালা রাজ্যে মানিকিয়াম জাতের গরুটির ওজন ৪০ কেজি। রানির ওজন সেখানে ২৬ কেজি। রানিকে তাই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকায় গরু হিসেবে দাবি করে এর মালিক আশুলিয়ার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দাবি জানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করা হয়েছে।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ