ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নানা ও ভাইয়ের সঙ্গে কথা বললেন পরীমনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ বিকাল ৭:৩

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিনের মতো এদিনও তার সঙ্গে দেখা করতে আদালতে আসেন তার নানা শামসুল হক ও খালাতো ভাই।

শুনানি শেষে পরীমনি বিচারককে বলেন, ‘আমার নানা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই।’

এরপর বিচারক অনুমতি দেন। দুপুর ১২টা ২৫ মিনিটে পরীমনির নানা কাঠগড়ার বাইরে থেকে তার সঙ্গে কথা বলেন। এ সময় পাশে ছিলেন পরীমনির খালাতো ভাই। ১২টা ২৭ মিনিটে তাদের কথা শেষ হয়।

এই দুই মিনিট কি কথা বলছেন জানতে চাইলে পরীমনির খালাত ভাই বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে পরীমনির নানা ঢাকা মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে আসেন। আদালতে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নাতনির সঙ্গে দেখা করতে এসেছি। এ সময় পাশে বসে থাকা পরীমনির খালাতো ভাই মেহেদী জানান, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। এর আগে রিমান্ড শুনানির জন্য সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

এরপর সাড়ে ১১টার দিকে নেওয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ